Bhenge Mor Gharer Chabi niye jabi ke amare-whatsapp status
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে ॥
বুঝি গো রাত পোহালো,
বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন-পারে—
সমুখে ওই হেরি পথ
তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে ॥
আকাশের যত তারা
চেয়ে রয় নিমেষহারা,
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে ।
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে ।
প্রভাতের পথিক সবে
এল কি কলরবে—
গেল কি গান গেয়ে ওই সারে সারে!
বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে
অরুণবীণার তারে তারে ॥
Credits
Writer(s): RABINDRANATH TAGORE
MAIN POINT..... This song has been added to the status ------------------------------------------------------------------------------
Status creator : satyam_status.
Home Rabindro songeet status Bhenge mor ghorer chabi-robindranath status
Subscribe to:
Post Comments
(
Atom
)


Post a Comment